সিলেট | |
প্রকাশিত: 6:37 PM, October 15, 2020
প্রতিনিধি, বানিয়াচং:
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪ পুলিশ সদস্যর উপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বানিয়াচং থানা পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম। তিনি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত করেননি। অন্যদিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া আসামিকে এখনো আটক করা যায়নি। তাকে আটকের জন্য সন্দেহভাজন সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রসঙ্গত, বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে একটি জিআর মামলার আসামি বুলবুল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় আসামির স্বজনরা পুলিশের উপর হামলা করে আসামি বুলবুলকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়। এদের মধ্যে সুজাতপুর পুলিশ ফাঁড়ির এসএসআই তোয়াহাকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি