সিলেট | |
প্রকাশিত: 8:25 PM, December 6, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন। পদোন্নতিপ্রাপ্তদের খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে ৬ হাজারেরও বেশি সহকারী শিক্ষক প্রথম শ্রেণির নন-ক্যাডার শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন জানান, জাতির পিতার শতবর্ষে বিশাল পদোন্নতি বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এটি হবে মুজিবর্ষের বিরাট অর্জন। ইতোমধ্যে এ সংক্রান্ত কমিটি যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে।
এ বিষয়ে পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. বেলাল হোসেন বলেছেন, জাতির পিতার শতবর্ষে পদোন্নতি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আমরা কোনোভাবেই কালক্ষেপণ করতে চাই না। এরই মধ্যে আমাদের এ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে।
এর আগে, গত ৩০ নভেম্বর সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়। ১ ডিসেম্বর অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ৬ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি