সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
আনন্দ ঝর্ণা ডেস্ক:
চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। অভিনয় ও সংসার একসঙ্গেই সামলাচ্ছেন এই অভিনেত্রী। তবে সবকিছু ছাপিয়ে এবার উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে শিল্পী শেঠির। মুম্বাই শহরের ওরলিতে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করছেন তিনি।
রেস্টুরেন্ট চেইন বাস্টিয়ানের সহ-মালিক হয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ডেকোরেশনের কাজ। শিগগিরই আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির উদ্বোধন করতে যাচ্ছেন শিল্পা শেঠি।
উদ্বোধনের আগে গত শুক্রবার রাতে সেখানে বন্ধু রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রা। তবে এই অভিনেত্রীর নতুন রেস্টুরেন্টটির উদ্বোধন ঠিক কবে হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি