সিলেট | |
প্রকাশিত: 5:28 PM, December 22, 2020
প্রতিনিধি, নবীগঞ্জ:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বাংলাবাজারে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে জুয়ার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। জুয়াড়িদের গ্রেপ্তারের খবরে এলাকার মানুষের মধ্যে স্বস্তি পেয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার এনাতাবাদ গ্রামের তায়িদ উল্লাহর পুত্র হারিস মিয়া বেশ কিছু দিন যাবৎ তার বাংলা বাজারের বাড়ীতে টাকার বিনিময়ে জমজমাট জুয়ার আসর বসিয়ে আসছিল। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকবার হানা দিলেও জুয়াড়িদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সুচতুর জুয়াড়িরা পালিয়ে যায়। এ অবস্থায় গত রোববার গভীর রাতে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই সমিরন দাশ ও এস আই আমীর হামজার নেতৃত্বে একদল পুলিশ হাওর দিয়ে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে হারিস মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে নগদ ৪৭ হাজার টাকাসহ গ্রেপ্তার করেন। তবে বাড়ীর মালিক হারিস পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হল, উপজেলার ভুবিরবাক গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র জিতু মিয়া (৪০), বাউশা গ্রামের নুর মিয়ার পুত্র রিপন মিয়া (৩৮), সানাই মিয়ার পুত্র এজলু মিয়া (২৬), গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার পুত্র মাছুম মিয়া (৩০), নছির আলীর পুত্র জাহির মিয়া (৩০), সৈয়দপুর গ্রামের মৃত রহিম মিয়ার পুত্র দুরুজ মিয়া (৪০)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি