সিলেট | |
প্রকাশিত: 6:11 PM, January 2, 2021
প্রভাতবেলা ডেস্ক:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সভাপতির বাড়ি থেকে ৫ বস্তা সরকারি বই উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ জানুয়ারি) সকালে নওয়াপাড়া পৌর এলাকার নর্থবেঙ্গল রোড সংলগ্ন মাদ্রাসার সভাপতি আনোয়ার মাস্টারের বাড়ি থেকে বইগুলো উদ্ধার করা হয়।
অভয়নগর থানা পুলিশের এসআই ইসরাফিল শামীম জানান, গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ উপজেলা শিক্ষা অফিসারকে সঙ্গে নিয়ে নর্থবেঙ্গল রোড এলাকার আনোয়ার মাস্টারের বাড়ি থেকে ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের ১ম ও ২য় শ্রেণির ৫ বস্তা সরকারি বই জব্দ করে থানায় আনা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, সরকারি বই মাদরাসায় না রেখে সভাপতির বাড়িতে রাখার অপরাধে মাদরাসা প্রধান মো. আবদুল ওয়াদুদ মোল্যাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহবায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে নওয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সভাপতি আনোয়ার মাস্টার জানান, মহামারি করোনায় প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় এবং মাদরাসায় ভালো ঘর না থাকায় শিক্ষকরা আমার বাড়িতে বইগুলো রেখেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি