দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: 2:17 PM, January 3, 2021

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

প্রভাতবেলা ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশির প্রাণহানি ঘটেছে। নিহত নজরুলের বাড়ি নোয়াখালীতে। তিনি দক্ষিণ আফ্রিকার ক্লার্সড্রপ শহরে একটি দোকান পরিচালনা করতেন।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্সড্রপ শহর সংলগ্ন এলাটন এলাকায় ভয়াবহ এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল ডাকাত নজরুলের দোকানে প্রবেশ করলে নজরুল তাদের বাধা দেন। এ সময় ডাকাতদলের সদস্যরা নজরুলের কপালে তিন রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, সাউথ আফ্রিকা পুলিশ ঘটনার তদন্ত কাজ শুরু করেছে।

সর্বশেষ সংবাদ