সিলেট | |
প্রকাশিত: 2:21 PM, February 1, 2021
প্রতিনিধি, শাবি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফির্সাস অ্যাসোসিয়েশনের’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন। এছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম (উজ্জ্বল)।
রবিবার (৩১ জানুয়ারি) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন। ফল ঘোষণাকালে নির্বাচন কমিশনার ও সহকারী রেজিস্ট্রার এ জেড এম তামরিনুল হাসান ও হিসাবরক্ষক কর্মকর্তা তাপস তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির নবনির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি এবং অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. হেলাল হোসেন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক এবং হিসাবরক্ষণ কর্মকর্তা অশোক বর্মন অসীম এবং কোষাধ্যক্ষ ও প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
কমিটির ৬ কার্যনির্বাহী সদস্যরা (সর্বোচ্চ ভোটপ্রাপ্তির আলোকে যথাক্রমে) হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান, উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার, উপ-রেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, আইটি ম্যানেজার এ এস এম খয়রুল আক্তার চৌধুরী এবং অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন।
নির্বাচনে আওয়ামীপন্থী কর্মকর্তাদের তাজিম-উজ্জল প্যানেল থেকে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও তিনটি সদস্য পদে জয় পেয়েছে। অপরদিকে বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তাদের মুর্শেদ-পারভেজ প্যানেল থেকে শুধুমাত্র তিনটি সদস্য পদে জয়লাভ করেছে।
রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৬০ জন ভোটারের মধ্যে ২৫৫ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি