সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
মাঠে ময়দানে ডেস্ক:
সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে সমতায় ফিরতে ২৩১ রানের রেকর্ড গড়ে জিততে হবে টাইগারদের। এর আগে ঘরের মাঠে বাংলাদেশ দলের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড মাত্র ১০১ রানের। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এ জয় পেয়েছিল বাংলাদেশ।
এই রেকর্ড গড়তে বাংলাদেশ দল অনুপ্রেরণা পেতে পারে সিরিজের প্রথম ম্যাচ থেকেই। কেননা বাংলাদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের দখলে। এই তো গত টেস্টে বাংলাদেশের ছুড়ে দেয়া ৩৯৫ রানের লক্ষ্য তাড়া করে জেতার অবিস্মরণীয় কীর্তি গড়েছে তারা।
এছাড়া মিরপুরে দুইশর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে আর একটি। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২০৫ রান করে ৫ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ বাংলাদেশ দল এই ম্যাচ জিতলে মিরপুরের মাটিতে দুইশর বেশি রান তাড়া করে জেতার মাত্র তৃতীয় নজির হবে।
এর আগে তাইজুল ইসলামের শিকারে ফেরেন জারমেইন ব্ল্যাকউড। ব্যক্তিগত ৯ রানে থাকা এই ব্যাটসম্যানকে তাইজুলের বলে স্ট্যাম্পিং করে ফেরান উইকেটরক্ষক লিটন দাশ।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় মাঠে নামে দু’দল। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ইনিংসে কোনো উইকেট না হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৯ রান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি