চৌহাট্টায় স্ট্যান্ড উচ্ছেদ : মেয়রের পদত্যাগ দাবিতে অবরোধ

প্রকাশিত: 3:17 PM, February 17, 2021

চৌহাট্টায় স্ট্যান্ড উচ্ছেদ : মেয়রের পদত্যাগ দাবিতে অবরোধ

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের চৌহাট্টায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সংঘর্ষের ঘটনায় সিটি মেয়র ও ট্রাফিক পুলিশের ডিসির পদত্যাগ দাবিতে সিলেটের প্রবেশ মুখগুলোতে চলছে পরিবহন শ্রমিকদের অবরোধ।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১ টার দিকে চৌহাট্টায় অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে এ সংঘর্ষ তৈরি হলে শ্রমিকরা সিলেট নগরীর মোড়ে মোড়ে অবরোধ করে রাখেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ সুরমা এলাকার কদমতলি, বাবনা মোড়, মদিনা মার্কেট, ইসলামপুরসহ সকল পয়েন্ট অবরোধ করেন তারা। একই সাথে বিক্ষোভ প্রদর্শন করছেন বলে দেখা যায়।

এর আগে দুপুরে চৌহাট্টা এলাকায় স্যান্ড উচ্ছেদ করতে যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় মেয়রের সাথে একদল ট্রাফিক পুলিশ উপস্থিত ছিলেন। শ্রমিকরা অবৈধভাবে দখল করে রাখা স্ট্যান্ড না ছাড়লে সিসিকের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু করলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান শ্রমিকরা। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। এসময় রণক্ষেত্রে পরিণত হয় আশপাশের এলাকা। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয় সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসময় পুলিশের সাথেও চলে সংঘর্ষ শ্রমিকদের সংঘর্ষ। পরে প্রায় ঘন্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

আরও পড়ুন  সিলেটে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

অপরদিকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি অবৈধ ভাবে দখল করা স্ট্যান্ডটি উচ্ছেদ করতে। তারা চৌহাট্টা-আম্বরখানা সড়কের পাশ দখল করে রাখার কারণে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানজট লেগেই থাকে। আজ যখন উচ্ছেদ করতে আসি তখন শ্রমিকরা তাদের স্ট্যান্ডের জায়গা দিতে বলেন। কিন্তু আমাদের কথা হলো এখানে সকল গাড়ি প্রাইভেট পারমিট নিয়ে পরিবহণ ব্যবসা করছে। পরে তাদের কথা না মানায় তারা হামলা চালায়।

আর সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত জানান, নগরীর সকল মোড়ে অবরোধ চলছে। যতক্ষণ না সিসিক মেয়রের পদত্যাগ করছেন ও ট্রাফিক পুলিশের ডিসির অপসারণ না হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে।

আব্দুল মুহিত অভিযোগ করে বলেন, আমাদের শ্রমিকদের মারধর করা হয়েছে।গাড়ি ভাংচুর করা হয়েছে। তাই আমরা মেয়রের পদত্যাগ চাই, একই সাথে ট্রাফিক পুলিশের ডিসির অপসারণ চাই।

আরও পড়ুন  কুলাউড়ায় গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবায় সেনাবাহিনী

এদিকে চৌহাট্টায় গাড়ি চলাচল স্বাভাবিক করার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সাংবাদিকদের বলেন, আমরা খবর পাই সিসিকের সাথে শ্রমিকদের সংঘর্ষ হচ্ছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হতেছে। তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ