সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকায় সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা পৌনে ১১টায় রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়। পরে তাদের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগেই জানিয়েছিলেন, শ্রীলংকা-বাংলাদেশ শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্য প্রযুক্তির মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গুরুত্ব পাবে।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দুদিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান। বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
কলম্বো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় এক টুইটে রাজাপাকসে লেখেন, দুই দেশই যাতে লাভবান হয়, সেজন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সঙ্গে কাজ করতে চান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি