সিলেট | |
প্রকাশিত: 4:46 PM, April 8, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনা ভাইরাসে একদিনে মৃত্যু রেকর্ড করেছে। গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ৬ হাজার ৮৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৭৪ জনের মৃত্যু হয়েছে; যা দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৬৬ জনের। গত একদিনে রোগী শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৮৫৪ জন। শনাক্তের হার ২০.৬৫ শতাংশ।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন হয়েছে।
গত একিদেন আরও ৩ হাজার ৩৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন হয়েছে।
দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি