সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
মাঠে ময়দানে ডেস্ক:
বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এ দুই ম্যাচ। যেখানে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে শূন্য পয়েন্ট বাংলাদেশের। অন্যদিকে ১০ ম্যাচে ১ জয় ও ৩ ড্রতে ১২০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে অবস্থান করছে শ্রীলঙ্কা।
আগেই দুই ফাইনালিস্ট নির্ধারণ হয়ে যাওয়ায়, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের ফল কোনো প্রভাব ফেলবে না টেস্ট চ্যাম্পিয়নশিপে। তবে দুই দলের জন্যই এটি সুযোগ টেস্ট ক্রিকেটে শক্তভাবে নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার, নামের পাশে কিছু পয়েন্ট যোগ করার।
এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়েই থাকবে শ্রীলঙ্কা। কেননা দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে প্রতিটি ক্ষেত্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। জয়, সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ, সর্বোচ্চ উইকেট, সর্বোচ্চ জুটি- সব রেকর্ডই কথা বলছে লঙ্কানদের পক্ষে।
তবে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হিসেবে রয়েছে শ্রীলঙ্কার মাটিতে সবশেষ টেস্ট সিরিজটি। ২০১৭ সালের সেই সিরিজে নিজেদের শততম টেস্ট খেলতে নেমে ৪ উইকেটের জয় পেয়েছিল মুশফিকুর রহীমের দল। লঙ্কানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয় এই একটিই।
সেই সফরের পর এবারই প্রথম আবার শ্রীলঙ্কায় গেলো বাংলাদেশ দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের তুলনামূলক দুর্বল দলের কাছে হেরে যাওয়ায় এখন ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। তাই ২০১৭ সালের সিরিজের ফলের পুনরাবৃত্তি করার চেষ্টাই থাকবে মুমিনুল হকের দলের।
তার আগে এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ-শ্রীলঙ্কার মুখোমুখি পরিসংখ্যান
শ্রীলঙ্কা – ১৬, বাংলাদেশ – ১ ও ড্র – ৩
বাংলাদেশ – ৬৩৮/১০ (২০১৩) শ্রীলঙ্কা – ৭৩০/৬ (২০১৪)
বাংলাদেশ – ৬২/১০ (২০০৮) শ্রীলঙ্কা – ২২২/১০ (২০১৮)
বাংলাদেশ – ৪ উইকেটে (২০১৭) শ্রীলঙ্কা – ১০ উইকেটে (২০০৬), ৪৬৫ রানে (২০০৯), ইনিংস ও ২৪৮ রানে (২০১৪)
বাংলাদেশ – মোহাম্মদ আশরাফুল (পাঁচ সেঞ্চুরিতে ১০৯০ রান) শ্রীলঙ্কা – কুমার সাঙ্গাকারা (সাত সেঞ্চুরিতে ১৮১৬ রান)
বাংলাদেশ – মুশফিকুর রহীম (২০০) শ্রীলঙ্কা – কুমার সাঙ্গাকারা (৩১৯)
বাংলাদেশ – মোহাম্মদ আশরাফুল (৫টি) শ্রীলঙ্কা – কুমার সাঙ্গাকারা (৭টি)
বাংলাদেশ – মুমিনুল হক (দুই সেঞ্চুরিতে ৩১৪ রান, ২০১৮) শ্রীলঙ্কা – কুমার সাঙ্গাকারা (দুই সেঞ্চুরিতে ৪৯৯ রান, ২০১৪)
বাংলাদেশ – সাকিব আল হাসান (১২ ইনিংসে ২৯ উইকেট) শ্রীলঙ্কা – মুত্তিয়া মুরালিধরন (২২ ইনিংসে ৮৯ উইকেট)
বাংলাদেশ – সাকিব আল হাসান (৭০ রানে ৫ উইকেট, ২০০৮) শ্রীলঙ্কা – রঙ্গনা হেরাথ (৮৯ রানে ৭ উইকেট, ২০১৩)
বাংলাদেশ – সাকিব আল হাসান (২ বার) শ্রীলঙ্কা – মুত্তিয়া মুরালিধরন (১১ বার)
বাংলাদেশ – তাইজুল ইসলাম (দুই ম্যাচে ১২ উইকেট, ২০১৮) শ্রীলঙ্কা – মুত্তিয়া মুরালিধরন (তিন ম্যাচে ২৬ উইকেট, ২০০৭)
বাংলাদেশ – খালেদ মাসুদ পাইলট (৮ ম্যাচে ১৫ ডিসমিসাল) শ্রীলঙ্কা – প্রসন্ন জয়াবর্ধনে (৭ ম্যাচে ২৯ ডিসমিসাল)
বাংলাদেশ – মুশফিকুর রহীম (৫ ক্যাচ, ২০১৩) শ্রীলঙ্কা – প্রসন্ন জয়াবর্ধনে (৫ ক্যাচ, ২ স্ট্যাম্পিং, ২০০৯)
বাংলাদেশ – লিটন দাস (দুই ম্যাচে ৭ ডিসমিসাল, ২০১৮) শ্রীলঙ্কা – প্রসন্ন জয়াবর্ধনে (দুই ম্যাচে ১১ ডিসমিসাল, ২০০৯)
বাংলাদেশ – শাহরিয়ার নাফীস (সাত ম্যাচে ৮ ক্যাচ) শ্রীলঙ্কা – মাহেলা জয়াবর্ধনে (তেরো ম্যাচে ১৭ ক্যাচ)
বাংলাদেশ – মুশফিকুর রহীম ও মোহাম্মদ আশরাফুল (পঞ্চম উইকেটে ২৬৭) শ্রীলঙ্কা – কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে (তৃতীয় উইকেটে ৩১১)

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি