সিলেট | |
প্রকাশিত: 7:28 PM, June 24, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
বিশ্বব্যাপী দাপিয়ে বেড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্থগিত হচ্ছে বাংলাদেশের একের পর এক সিরিজ। একদিন আগে স্থগিত হয়েছে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর। এবার ২৪ ঘণ্টার ব্যবধানে স্থগিত হলো শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজও।
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে করোনা ভাইরাসের বিপর্যয়ের কথা চিন্তা করে স্থগিত করা হয়েছে বাংলাদেশের লঙ্কান সফর। নিজেদের ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
স্থগিত হলেও ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বিসিবি ও এসএলসি সিরিজটি আয়োজন করবে। সফরে তিনটি টেস্টের সূচি ছিল।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সবদিক বিবেচনা করেই শ্রীলঙ্কান বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছে। আমরাও তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আয়োজক দেশ হিসেবে তাদেরই এই সিদ্ধান্ত জানানোর কথা। জুলাইতে সফরটি না হলেও ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে। শুধু লঙ্কানদের বেলাতেই নয়, যেসব সিরিজ স্থগিত হয়েছে, সবগুলোই সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে।’
উল্লেখ্য, মহামারিতে রূপ নেওয়া করোনা ভাইরাসের কারণে এ নিয়ে বাংলাদেশের পাঁচটি সিরিজ স্থগিত হলো। পাকিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর এবার স্থগিত হলো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী জুলাইতে দ্বীপ দেশটিতে যাওয়ার কথা ছিল তামিম-মুশফিকদের।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি