সিলেট | |
প্রকাশিত: 5:48 PM, April 30, 2021
প্রভাতবেলা ডেস্ক:
হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করার পর তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৩ মে এ পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।
শুক্রবার দুপুরে পুলিশ পাহারায় নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ঝর্ণার ডাক্তারি পরীক্ষা হয়।
নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসাদুজ্জামান জানান, রোববারের (৩ মে) টেস্টের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
এর আগে, সকালে মামুনুলের বিরুদ্ধে প্রলোভন, প্রতারণা, নির্যাতনের অভিযোগ এনে সোনারগাঁও থানায় মামলা করেন জান্নাত আরা ঝর্ণা।
মামলায় তিনি উল্লেখ করেছেন, আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন মামুনুল হক। আমাকে বিয়ে করবেন বলে বারবার আশ্বাস দিলেও করেননি। বিয়ের প্রলোভনে ২০১৮ সাল থেকে আমাকে বিভিন্ন হোটেল-রিসোর্টে নিয়ে সময় পার করেছেন। আমার সঙ্গে অন্যায় হয়েছে- আমি বিচার চাই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি