সিলেট | |
প্রকাশিত: 4:54 PM, August 31, 2023
প্রভাতবেলা ডেস্ক:
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না।
আটকরা হলেন- পিরোজপুর জেলার মৃত কামাল গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৩), গোপালগঞ্জের গাউছ মোল্লার ছেলে মো. আকাশ, আব্দুল্লাহ (২৩), মোহাম্মদ জাকির ফকিরের ছেলে তাজিমুদ্দিন, জসীমউদ্দীন (২১), সৈয়দ আহাদুজ্জামানের ছেলে মো. রিপন (২০) এবং মাদারীপুর জেলার মতিউর রহমানের ছেলে ইসমাইল হাসান অনিক (২০)।
আটকদের কাছ থেকে উগ্রবাদী বই, সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত নোট বই ও মোবাইল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে মোল্লাহাট থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব সদর দফতর গোয়েন্দা শাখা ও র্যাব-৬ অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর পাঁচ সদস্যকে আটক করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করছিলেন। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করেন। পরে তারা সংগঠনের সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলেন।
আটকদের মধ্যে তরিকুল গোপালগঞ্জের একটি মসজিদে ইমামতি করতেন। আব্দুল্লাহ বাগেরহাটের একটি মাদরাসায় পড়াশুনা করতেন। তাজিমুদ্দিন গোপালগঞ্জের স্থানীয় একটি মাদরাসায় ইমামতি করতেন। ইসমাইল গোপালগঞ্জের একটি মাদরাসায় অধ্যয়নরত ছিলেন। তিনি তরিকুলের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে ‘আনসার আল ইসলাম’ এ যোগদান করেন। রিপন ২০২২ সালে আব্দুল্লাহর মাধ্যমে আনসার আল ইসলাম এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগদান করেন। তরিকুল, আব্দুল্লাহ ও তাজিমুদ্দিন ২০২১ সালে ‘আনসার আল ইসলাম’ এ যোগদান করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি