সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন রাজশাহীর জনপ্রিয় চিকিৎসক ডা. কাজেম আলী আহমদ। রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে লক্ষ্মীপুর এলাকায় চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে বর্ণালীর মোড়ে তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংবাদদদাতা, রাজশাহী♦
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতালে একটি সূত্রের দেওয়া তথ্যমতে, নিহত চিকিৎসক ডা. কাজেম আলী আহমেদ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। তিনি প্রতিদিনের মতো রোববার লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে বর্ণালীর মোড়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে রাস্তা থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এন. ডি. এফ) এর পক্ষ থেকে ডা. কাজেম আলী আহমেদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
ডাঃ মোঃ কাজেম আলি আহমেদ রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন এবং পরবর্তীতে তিনি একজন চর্ম, এলার্জী, যৌন, কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জন হিসেবে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি