সিলেট | |
প্রকাশিত: 5:18 PM, November 21, 2023
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর দুপুরে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও জামায়াতে ইসলামীর আমিরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ফেনী শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় জনসাধারণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হলে পুলিশ নেতাকর্মীদের মাইকে সতর্ক করে। কিন্তু উত্তেজিত নেতাকর্মীরা ক্ষান্ত না হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।
ওইদিন রাতে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও কাজে বাধার অভিযোগে জেলা জামায়াতের আমির এ কে এম সামসুদ্দিন ও সেক্রেটারি মুফতি আবদুল হান্নানসহ ১৬ জনের নামে ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক পলাশ চৌধুরী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে (এ কে এম সামসুদ্দিন) আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে, গ্রেপ্তারের নিন্দা জানিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি মুফতি আবদুল হান্নান বলেন, বিরোধী মতের ওপর দমনপীড়ন চালিয়ে সরকার একতরফা পাতানো নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। তবে এভাবে হামলা-মামলা ও গ্রেপ্তার করে আন্দোলনকে দমাতে পারবে না তারা।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে এবং অবিলম্বে তা পুনর্বহালের দাবিতে জেলা জামায়াতে আমির এ কে এম সামসুদ্দিনের নেতৃত্বে ফেনীতে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি