সিলেট | |
প্রকাশিত: 1:42 PM, December 10, 2023
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার বাসিন্দা আয়নাল হকের ছেলে।
রাব্বী বলেন, সোহেল মেম্বার ও মাসুদ পিস্তল বের করেন। এ সময় আমি দৌড়ে গিয়ে কার্যালয়ে থাকা তুষার ও আরাফাতকে বিষয়টি বলার সঙ্গে সঙ্গে তারা দৌড়ে স্থানীয় একটি কিন্ডারগার্টেন সংলগ্ন মেহগিনির বাগানে আশ্রয় নেন। তাতেও রক্ষা পাননি তুষার। এ সময় তুষারকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে পেছন থেকে পিস্তল দিয়ে ৭-৮ রাউন্ড গুলি ছোড়া হয়। একটি গুলি তুষারের বাম পায়ের গোড়ালিতে লাগে। আহত অবস্থায় তুষার তার নানা শ্বশুর আব্দুল করিমের বাড়ি গিয়ে আশ্রয় নেন।
এ বিষয়ে সোহেলের মোবাইল নম্বরে একাধিকবার কলে দিলেও তিনি রিসিভ করেননি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি