সিলেট | |
প্রকাশিত: 4:10 PM, December 11, 2023
সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপির মাধ্যমে নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ নির্বাচিত হয়েছেন নাহিদা আক্তার।
অক্টোবর মাসেও আইসিসির মাস সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন নাহিদা। সেবার ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউসের কাছে হেরে যান বাঁহাতি এই স্পিনার। তবে নভেম্বর মাসে আর খালি হাতে ফিরতে হয়নি প্রমীলা এই স্পিনারকে। পাকিস্তানের সাদিয়া ইকবাল এবং স্বদেশি ফারজানা হক পিংকিকে টপকে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাহিদা।
মাসের সেরা ক্রিকেটার হওয়ায় নাহিদা আক্তার বলেন, ‘এই মুহূর্তটা অবশ্যই উদযাপন করতে চাই। ক্রিকেট বোদ্ধাদের এতো বড় প্যানেলের মাধ্যমে স্বীকৃতি পাওয়া এবং আইসিসির মাস সেরা নারী ক্রিকেটার হওয়া অবশ্যই দারুণ কিছু। এটা আমার জন্য অনুপ্রেরণা এবং নিজেকে আরও এগিয়ে নিতে দারুণ উৎসাহ জোগাবে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি