কানাইঘাটে ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪

কানাইঘাটে ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

প্রতিনিধি, কানাইঘাট: সিলেটের কানাইঘাটে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে আলমগীর হুসেন (৩২) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

 

 

বুধবার (৭ ফেব্রুয়ারি ) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গাছবাড়ী বাজারের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

 

 

খুন হওয়া অটোরিকশাচালক আলমগীর উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

 

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ