‘নখ কামড়ানো’ ম্যাচে পায়োনিয়ার্স গ্রিনকে ৩ রানে হারিয়েছে ইলেভেন ব্রাদার্স!

প্রকাশিত: 1:08 AM, April 29, 2024

‘নখ কামড়ানো’ ম্যাচে পায়োনিয়ার্স গ্রিনকে ৩ রানে হারিয়েছে ইলেভেন ব্রাদার্স!

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-৩৪’র ৩৬তম ম্যাচে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিনকে ৩ রানে হারিয়ে জয়লাভ করেছে ইলেভেন ব্রাদার্স।

 

টসে জেতার পর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইলেভেন ব্রাদার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানায় শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন।

 

ইনিংসের ২য় বলেই মাহদিকে সাজঘরে ফেরত পাঠান জনি। শুরুর এই ধাক্কা সামাল দেন আকাশ এবং শিমুল। ২য় উইকেটে ৪৬ রান যোগ করেন এই দুই ব্যাটার।

 

আকাশ ৪৬ রানে এবং শিমুল ৮৪ রানে উইকেট থেকে বিদায় নেন। এই দুইজন ছাড়া আর কেউই উইকেটে থিতু হতে পারেননি।

 

নির্ধারিত ২০ অভারে ৮ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে ইলেভেন ব্রাদার্স।

 

শিমুল ৩৪, আকাশ ২১ রান করেন।

 

মাহবুব ১৬ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। এমদাদ, সাজু, জনি ১টি করে উইকেট লাভ করেছেন।

 

আরও পড়ুন  ইসমাইলের অর্ধশতক; স্টার্স ইউনাইটেডকে বিশাল ব্যবধানে হারিয়েছে পায়োনিয়ার্স গ্রিন!

৯৪ রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিনের অপেনাররা। ৬.৪ অভারে ৩৪ রান করে উদ্বোধনী জুটি।

 

২য় উইকেটে ৩২ রান যোগ করেন ইসমাইল এবং করিম। ইসমাইলকে সাজঘরে ফিরিয়ে ইলেভেন ব্রাদার্সকে ব্রেক থ্রু এনে দেন নাসিম।

 

৪১ বল আর ৮ উইকেট হাতে থাকলেও ২৮ রান তুলতে পারেনি শেখঘাট পায়োনিয়ার্সের ব্যাটাররা। ইলেভেন ব্রাদার্সের বোলাররা তাদের হাত খোলার সুযোগই দেয়নি!

 

২০ অভারে ৭ উইকেট হারিয়ে জয় থেকে মাত্র ৩ রান দূরে থাকে শেখঘাট পায়োনিয়ার্স।

 

ইসমাইল ২৩, করিম ২০, শরিফ ১৭ রান করেন।

 

সাইম এবং নাবিল ২টি করে উইকেট লাভ করেন। নাসিম ৪ অভারে মাত্র ৪ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।

 

ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ইলেভেন ব্রাদার্সের শিমুল।

 

সর্বশেষ সংবাদ