সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৪
নিহত ব্যক্তির নাম সবুজ মিয়া ফকির (৪৫)। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্ৰামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে। এ সময় নিহতের ছেলে সিয়াম ফকির (২০) গুরুতর আহত হন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে মো. ফারুক ফকিরের সঙ্গে (৫০) ছোট ভাই সবুজ মিয়া ফকিরের (৪৫) জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। গতকাল রোববার দুপুরে বিরোধপূর্ণ জমিতে থাকা কাঁঠাল গাছ থেকে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে যান। তাই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ভাতিজা মো. আবু বক্কর ছিদ্দিক (২২) চাচা সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা সবুজকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত তাঁর ছেলে সিয়াম ফকির একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান বলেন, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এই জমি সংক্রান্ত বিরোধ স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। ওই বিরোধপূর্ণ জমিতে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে গেলে ভাতিজা বাধা দেয়। একপর্যায়ে ভাতিজা চাচা সবুজ মিয়াকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে।
কাপাসিয়া থানার ওসি মোঃ. আবু বক্কর মিয়া বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি