সিলেট | |
প্রকাশিত: 8:23 PM, October 28, 2026
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেট মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল।
প্রভাতবেলা ডেস্ক ♦ ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর শাখা।
বুধবার (২৮ অক্টোবর) নগরীর শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সিলেট মহানগর শাখার সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম সাজু বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। সেদিন লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। তিনি ওই ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণ করে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক সংঘাত, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।
শহীদুল ইসলাম সাজু প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। অতীতের ঘটনাবলি থেকে শিক্ষা নিয়ে যেন কোনো ধরনের অন্যায়, জুলুম ও বিচারহীনতার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি