সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
বিশ্বভূবন ডেস্ক: বিশ্বব্যাপী ইসলামি উগ্রপন্থা ও ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের জন্য ফিলিস্তিনিদের সাথে ইসরাইলের আচরণকে প্রধান দায়ী সাব্যস্ত করেছেন ব্রিটিশ এমপি ব্যারোনেস টঙ্গ। ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যার বিষয়ে আলোচনা করতে গিয়ে এ কথা বলেন তিনি।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির হয়ে নির্বাচিত হাউজ অব লর্ডসের সদস্য ব্যারোনেস টঙ্গ বলেন, আমি মহৎ লর্ডদের বলতে চাই, ইসরাইল যেভাবে ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যা করছে তাতে একটি জঙ্গি প্রজন্ম তৈরি হচ্ছে। এটা ইসরাইলের জন্য ভয়ঙ্কর। এ প্রজন্ম ইসরাইল ও তার সমর্থক দেশগুলোর বিরুদ্ধে হামলাকে যৌক্তিক করতে এ ঘটনাকে ব্যবহার করবে। এটা ঘটতে দেয়া যায় না।
টঙ্গ আরো বলেন, যেভাবে ফিলিস্তিনিদের সাথে ইসরাইল আচরণ করছে তার কারণেই প্রধানত ইসলামি উগ্রপন্থা ও আইএসের জন্ম হয়েছে।এর আগে বক্তব্যে তিনি ফিলিস্তিনি কর্তৃপ দ্বারা ইসরাইলের সেনাবাহিনীর দিকে শিশুদের ইট-পাটকেল ছুড়ে মারার নির্দেশের বিষয়টি প্রত্যাখ্যান করেন।
সেটেলারদের দ্বারা নিয়মিতই সহিংসতা, ফসল, ঘর ও পানির সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে। সাবেক এ হুইপ বলেন, এর সাথে বসতি উচ্ছেদে মানুষ গৃহহারা হচ্ছে, স্কুল বন্ধ হচ্ছে, খেলার মাঠ ও খোলা জায়গা বন্ধ হচ্ছে। আমি এখনো গাজার কথা বলা শুরু করিনি। এ মন্তব্যের পর দল থেকে তাকে বরখাস্তের দাবি জানিয়েছেন ব্রিটেনে বসবাসরত ইহুদিরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি