আরিফ-কামরানের প্রীতি ফুটবল ম্যাচ ড্র

প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির মধ্যে প্রীতি ম্যাচটি ড্র হয়েছে।

 

ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি গায়ে সিলেট জেলা স্টেডিয়ামের মাঠে নামেন সিলেটের বর্তমান আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান । এজেনো সেীহার্দ্য ও সম্প্রীতির  মেলবন্ধন।

 

বিশ্ব ফুটবলে ব্রাজিল দলের সমর্থক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।  পক্ষান্তরে আর্জেন্টিনার  সমর্থক সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।  ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন আরিফুল হক চৌধুরী  এবং  আর্জেন্টিনা দলের অধিনায়ক  ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান।

 

ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার এই প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আরিফ ও কামরান ছিলেন সমান সমান। শেষ পর্যন্ত কেউ কাউকেই হারতে পারেবনি।

 

বুধবার (১৩ জুন) দিবাগত রাত ১০টায় সিলেট জেলা স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হন  সিলেটের বর্তমান ও সাবেক মেয়র। ম্যাচটি

 

সিলেট ক্রীড়ালেখক সমিতি এ প্রীতি ম্যাচের আয়োজন করে। আর মাত্র কয়েক ঘন্টা  পরই রাশিয়ায় শুরু হবে  বিশ্বকাপ ফুটবল ২০১৮ ।

আরও পড়ুন  সিলেট নগরীতে ‘তথ্য প্রযুক্তি ভবন’ গড়ে তোলা হবেঃ আরিফ

 

বিশ্বকাপে শিরোপার দুই প্রধান দাবিদার ব্রাজিল আর আর্জেন্টিনা। বাংলাদেশের দর্শকদের কাছেও পছন্দের শীর্ষে এই দুই দল। ফলে রাশিয়ার বিশ্বকাপ  জ্বরে আক্রান্ত গোটা বাংলাদেশ। সেই উত্তাপে মাঠেই নেমে পড়েন সিলেটের বর্তমান ও সাবেক মেয়র। এতে করে উভয়েই যে  ক্রীড়া প্রেমী সেটাই প্রমানিত হয়।

 

ব্রাজিল ও আর্জেন্টিনার দলে খেলবেন সিলেটের ব্যবসায়ী, সাংবাদিক, ফুটবলারসহ সামাজিক সংগঠনের নেতারা।

 

প্রীতি ম্যাচে উভয় দলকে  উৎসাহ দেওয়ার জন্য  সমর্থকদের স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন।

সর্বশেষ সংবাদ