সিলেট | |
প্রকাশিত: 1:02 PM, January 8, 2024
এখন পর্যন্ত সেই পথে আছে চেলসি। এফএ কাপের তৃতীয় রাউন্ডে প্রেস্টন নর্থ এন্ডকে ৪-০ গোলে হারিয়েছে দলটি। ম্যাচে ব্লুজদের হয়ে গোল করেছেন আরমান্দো বোর্হা, থিয়াগো সিলভা, রহিম স্টার্লিং ও এঞ্জো ফার্নান্দেজ।
প্রেস্টনের বিপক্ষে চেলসি জয় পাবে এটাই স্বাভাবিক ছিল। তবে দলটির অধারাবাহিক ফর্ম কিছুটা হলেও তৈরি করেছিল শঙ্কা। প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। ফলে শঙ্কা বেড়ে যায় আরো। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় চেলসি।
ম্যাচের ৫৮ মিনিটে চেলসিকে প্রথম লিড এনে দেন ২২ বছর বয়সী আলবেনিয়ান ফরোয়ার্ড আরমান্দো বোর্হা। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থিয়াগো সিলভা। কোল পালমারের পাসে অনেকটা লাফিয়ে উঠে হেড থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
সিলভার গোলের উৎসব না কাটতেই নিজেদের তৃতীয় গোলের দেখা পেয়ে যায় চেলসি। এবার গোল করেন রহিম স্টার্লিং। ম্যাচের ৮৫ মিনিটে চেলসির চতুর্থ ও শেষ গোলেও অবদান রাখেন স্টার্লিং। এবার তার সহায়তায় গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি