সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২১
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি , সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ ডভোকেট এমরান আহমদ চৌধুরীর বড় ভাই অবসরপ্রাপ্ত প্রকৌশলী আবুল আহমদ চৌধুরীর ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পৃথক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ♦ প্রভাতবেলা ডেস্ক ♦
বিএনপি মহাসচিবের শোক: প্রকৌশলী আবুল হোসেন চৌধুরী’র ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মরহুম প্রকৌশলী আবুল হোসেন চৌধুরী। একজন প্রকৌশলী হিসেবে তিনি এলাকার মানুষের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। পেশাগত জীবনে তিনি কখনো নিজ আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুৎ হননি। তিনি ছিলেন সৎ ও সজ্জন চরিত্রের অধিকারী।দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে এই মৃত্যশোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি প্রকৌশলী আবুল হোসেন চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
সিসিক মেয়রের শোক: জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ ডভোকেট এমরান আহমদ চৌধুরীর বড় ভাইয়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা বিএনপির শোক: বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরীর এর বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। এছাড়া শোক জানিয়েছেন, সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল গফুর।
মহানগর বিএনপির শোক: মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী অনুরুপ বার্তায় মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্যারিষ্টার এম এ সালাম: কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম এই মৃত্যুতে শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি, মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেছেন ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রভাতবেলা সম্পাদকের শোক: প্রকৌশলী আবুল আহমদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল।এক শোক বিবৃতিতে তিনি বলেন, ৯০ দশকের তুখোড় ও প্রতিভাবান ছাত্রনেতা এমরান আহমদ চৌধুরী আমার ঘনিষ্ট বন্ধু। তাঁর বড় ভাই প্রকৌশলী আবুল আহমদ চৌধুরী একজন সজ্জন, দ্বীনদ্বার, সমাজহিতৈষী ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক তার জীবনের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন। এমরান চৌধুরীসহ পরবিার পরিজনকে ছবরে জামিল দান করুন। ভাইদের মধ্যে একমাত্র এমরান চৌধুরীই জীবিত রয়েছেন। ভাই হারানোর মর্মন্তুদ বেদনা কাটিয়ে উঠার তৌফিক যেন আল্লাহ পাক তাকে দান করেন- এ দোয়া করি।
উল্লেখ্য অবসরপ্রাপ্ত প্রকৌশলী আবুল আহমদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত কয়েক দিন থেকে নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৩১ জুলাই শনিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জ্যেষ্ঠ পুত্র ডা. রাফি আহমদ চৌধুরী শহীদ শামসুদ্দীন হাসপাতালের একজন চিকিৎসক। সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট এমরান আহমদ চৌধুরীর বড় ভাই প্রকৌশলী আবুল আহমদ। তিন ভাইয়ের মধ্যে সবার বড় প্রকৌশলী আবুল আহমদ চৌধুরী। সবার ছোট এমরান আহমদ চৌধুরী।
মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার বাদ আছর নগরীর শাহজালাল উপশহর বি-ব্লক মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ এশা গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কতোয়ালপুর আয়তাবাজ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি