সাবেক সাংসদ আউয়াল দম্পতির সম্পদ ক্রোকের নির্দেশ

প্রকাশিত: 1:51 PM, January 17, 2021

সাবেক সাংসদ আউয়াল দম্পতির সম্পদ ক্রোকের নির্দেশ

প্রভাতবেলা ডেস্ক:

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের স্থাবর, অস্থাবর সম্পত্তি ক্রোক, ব‌্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সাংসদ আউয়াল ও তার স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও ব‌্যাংক হিসাব ফ্রিজের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিদর্শক আমিনুল ইসলাম ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ