ওসমানীতে পাখির ধাক্কায় উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: 5:17 PM, August 14, 2022

ওসমানীতে পাখির ধাক্কায় উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

ওসমানীতে পাখির ধাক্কায় উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের বিজি-২০১ উড়োজাহাজ।

রোববার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে ঢাকা থেকে আসা উড়োজাহাজটি ওসমানী বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।তিনি জানান, বার্ডহিটের কারনে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ইঞ্জিনিয়াররা উড়োজাহাজটি মেরামতে কাজ করছেন। বিমানটি অবতরনের সময় পাখির আঘাতের কারনে ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হওয়ায় যথাসময়ে বিমানবন্দর ছেড়ে যেতে পারেনি।

সকাল ৯টা ৪০ মিনিটে বিমানটি যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। ইঞ্জিনিয়াররা গ্রীন সিগন্যাল দিলে আবারও উডডয়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষমান আছেন বলেও জানান তিনি।

হাফিজ আহমদ বলেন, বিমানন্দরে যাতে পাখি না ঢুকতে পারে এ ব্যাপারে আমাদের নিয়মিত নজরদারি রয়েছে। ফ্লাইট উড্ডয়ন বা অবতরণের সময় পাখি বিপদসীমায় ঢুকে পরলে শ্যুট করে মেরে ফেলা হয়। কিন্তু কখন হঠাত করে পাখি উড়োজাহাজের একেবারে কাছাকাছি চলে যায়। এরকম সময় শ্যুটার বা পাইলটের কিছু করার থাকে না।

আরও পড়ুন  মার্কেট খোলা নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

এদিকে, সকালের ফ্লাইট  যথাসময়েছেড়ে না যাওয়ার বিপাকে পরেছেন লন্ডনগামী যাত্রীরা। যাত্রীরা বিমানবন্দর লাইঞ্জেই অপেক্ষমাণ আছেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ