করোনা ভাইরাসে আক্রান্ত শায়েস্তাগঞ্জের ইউএনও

প্রকাশিত: 12:35 PM, July 9, 2020

করোনা ভাইরাসে আক্রান্ত শায়েস্তাগঞ্জের ইউএনও

 

প্রতিনিধি, হবিগঞ্জ:

 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার । বুধবার(৮ জুলাই) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল এ তথ্য জানিয়েছেন।

 

সম্প্রতি তিনি করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকার ন্যাশনাল ইনস্ট্রিটিউড অব ল্যাবটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেকে আসা রিপোর্টে উপজেলা নিবার্হী অফিসার সুমী আক্তারের করোনা পজেটিভ আসে।

 

ইউএনও সুমী আক্তারের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ