করোনায় মৃত্যু বেড়ে ১০১, নতুন আক্রান্ত ৪৯২

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

করোনায় মৃত্যু বেড়ে ১০১, নতুন আক্রান্ত ৪৯২

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১০১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৯৪৮ জন।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৯২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। এ পর্যন্ত ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৪ লাখ ২ হাজার ৭৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ১৫৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ লাখ ২৯ হাজার ৪৩৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১০১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২৯৪৮ জন।

আরও পড়ুন  ৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরিতে থাকছে না কোটা

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ