কামালবাজারে ছাত্রদলের নবগঠিত কমিটির ৪ নেতাকে সংবর্ধনা

প্রকাশিত: 7:17 PM, February 7, 2021

কামালবাজারে ছাত্রদলের নবগঠিত কমিটির ৪ নেতাকে সংবর্ধনা

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে বৃহত্তর কামালবাজারের ৪ ছাত্রনেতা স্থান পাওয়ায় নেতৃবৃন্দকে বৃহত্তর কামাল বাজার বিএনপি, যুবদল ও ছাত্রদল পরিবার সংবর্ধনা দিয়েছে ।

গতকাল (৬ ফেব্রুয়ারি) কামালবাজারে  ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সহ ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক হাজী মো. গুলজার আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এনামুল হক মাক্কুর পরিচালনায় সিলেট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক ওলিউর রহমান ফেরদৌস, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন শূভ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুর রহমান এবং সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহির মিয়াকে সংবর্ধনা দেয়া হয় ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য, উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মুহিবুর রহমান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি নেতা, গ্রেটার কামাল বাজার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক; সাবেক ছাত্রনেতা ও কামাল বাজারের কৃতি সন্তান বখতিয়ার খান ।

আরও পড়ুন  বিশ্বনাথে নিখোঁজের ৩দিন পর কিশোরের লাশ উদ্ধার

আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রকিব, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বশির মিয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিলোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান সাহেদ, ২ নং ওয়ার্ড সভাপতি সোনা মিয়া, আলাউদ্দিন, নূর আলী, গিয়াস, যুবদল নেতা মুহিন, আলী হোসেন, রোশন আলী, ছয়ফুল ইসলাম, সোহেল আহমদ, আব্দুর রহিম, মনসুর আলী, হিরণ, সুরমান আলী সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ