সিলেট | |
প্রকাশিত: 6:11 PM, November 9, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সুনামগঞ্জের ছাতক উপজেলার সাদারাই থেকে বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মোঃ রিপন মিয়া (২৩) উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের মোঃ মীরা মিয়ার ছেলে ।
রবিবার (০৮ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাদারাই-গণিপুর রাস্তার খান জেনারেল ষ্টোরের সামনে অভিযান চালায় র্যাব-৯ । মেজর মো.শওকাতুল মোনায়েম ও এএসপি বসু দত্ত চাকমার সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী রিপন মিয়াকে গ্রেফতার করে ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি একেএম কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী রিপনের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করেছে ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি