সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
চারদিনের সফরে সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ।
রবিবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় থাকবেন। সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিনে দু’দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।
সূত্র জানায়, বাংলাদেশ থেকে মালদ্বীপ পলিমাটি নিতে চায়। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া দু’দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ, সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। উভয়পক্ষ এ বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি