ক্রিকেট বিশ্বায়নের ভাবনায় আইসিসি নড়েচড়ে বসছে

প্রকাশিত: 7:04 PM, April 26, 2018

ক্রিকেট বিশ্বায়নের ভাবনায় আইসিসি নড়েচড়ে বসছে

মাঠে ময়দানে ডেস্কঃ আইসিসির সভা গত দুদিন যাবত চলছে ভারতের কলকাতায়। সেখানে এখন বিশ্বের ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বোর্ড প্রতিনিধিরা (সিইও)। টেস্ট ও ওয়ানডে খেলা দলগুলো সব সময়ই প্রাধান্য পায়। বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দেবার লক্ষ্যে আইসিসি এবার নড়েচড়ে বসছে। ক্রিকেট বিশ্বায়নের চিন্তা মাথায় রেখে বাড়ানো হচ্ছে টি-টোয়েন্টির দল। যে সমস্ত দেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত আছে তাদের সুযোগ দেয়া হবে টি-টোয়েন্টি খেলার। আজ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) আইসিসি’র সভা শেষে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আইসিসির প্রধান নির্বাহী সিইও ডেভিড রিচার্ডসন। তিনি জানান ক্রিকেট খেলুড়ে ১০৪ দেশই টি-টোয়েন্টি ক্রিকেটের মর্যাদা পাবে’। ক্রিকেট খেলা ছড়িয়ে দেবার লক্ষ্যে এমন সিদ্ধান্ত সেটা স্পস্ট। রিচার্ডসন বলেন আরো বলে, আগামি  ১ জুলাই ২০১৮ থেকে নারীদের ক্রিকেটে সব ম্যাচই টি-টোয়েন্টি ম্যাচের মর্যদা লাভ করবে। এর ধারাবাহিকতায় ২০১৯ সালের জানুয়ারি হতে পুরুষদের সব ম্যাচই টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের মর্যাদা দেয়া হবে।’

আরও পড়ুন  ব্রিকসের নতুন ৬ সদস্য, নেই বাংলাদেশ

বর্তমানে বিশ্বে মোট ১৮টি দেশ টি-টোয়েন্টি স্ট্যাটাস পেয়েছে। আর আইসিসি’র পূর্ণ সদস্য দেশ রয়েছে মাত্র ১২ট। সহযোগি দেশ হিসাবে আছে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও নেপাল।

সর্বশেষ সংবাদ