সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৭
সংবাদদাতা, নবীগঞ্জ: চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর সহ পাঁচ জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক জমির হোসেনকে মানিকগঞ্জ আদালত যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।
আর এই রায়ের প্রতিবাদে গত রোববার থেকে খুলনা বিভাগের ১০টি জেলায় ভোর ৬টা থেকে অনির্দিষ্ঠকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ফেডারেশন। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে পরিবহনের অংশ হিসাবে সারা বাংলাদেশের মতো সিলেট বিভাগের জেল াউপজেলার মহা সড়কগুলোতে কোন ধরনের যানবাহন চলাচল না করায় চরম ভোগান্তিতে পোহান বিভিন্ন শ্রেনীর পেশার লোকজন।
মঙ্গলবার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মহা সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, প্রাইভেট কিছু কার, লাইটেস, ল্যাগুনা ও ইমা পরিবহন কিছু অটোরিক্সা গাড়ী স্বাভাবিক ভাবে চলাচল করছে। কিন্তু দূর যাত্রী সাধারন, স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীরা সহ বিভিন্ন ব্যবসায়ী ও চুকুরীজীবিরা পড়েছেন মহা বিপাকে। গতকাল সারাদেশের ন্যায় ধর্মঘট চলাকালে বিকাল ৩টার সময় ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে কথা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা সুনামগঞ্জের এক মুক্তিযোদ্ধার সাথে। তিনি বলেন, আজ যে শ্রমিক ধর্মঘট তা আমাদের জানা নাই। সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবার পরিজন নিয়ে খুব কষ্ঠের মধ্যে আছি ভাই। কখন যে গাড়ি আসবে আর আমরা বাড়ি যাব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি