চট্রগ্রামে মাদরাসা শিক্ষকের মৃত্যু: হত্যা না আত্মহত্যা

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

চট্রগ্রামে মাদরাসা শিক্ষকের মৃত্যু: হত্যা না আত্মহত্যা

সংবাদদাতা,চট্রগ্রাম♦ চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষক তৌহিদুল ইসলামের মৃত্যু ‘ হত্যাকান্ড’ না ‘ আত্মহত্যা’ এ রহস্যের জট খুলছেনা। আত্মহত্যা বলা হলেও, বলাৎকারের অভিযোগ এনে তাকে ছাত্রলীগ নেতার মারধর আর মৃত্যুর আগে তৌহিদের এক ভিডিও বার্তা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকান্ড। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে পুলিশ।

 

গত ২১ অক্টোবর। লোহাগাড়া উপজেলার বার আউলিয়া কলেজ গেইট এলাকার আল কুরআনুল হাকিম হেফজখানার শিক্ষক তৌহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

স্থানীয়রা জানান, ২০ অক্টোবর একজন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠে তৌহিদের বিরুদ্ধে।  যার জেরে স্থানীয় ছাত্রলীগ নেতা আরিফসহ কয়েকজন মিলে মারধর করে তাকে। এরপর রাতে সেই মাদ্রাসার কক্ষে তালাবদ্ধ করে রাখা হয় তৌহিদসহ দুইজনকে।

 

মরদেহ উদ্ধারের আগে তালাবদ্ধ কক্ষ থেকে একটি ভিডিও বার্তা তার এক আত্মীয়কে পাঠান তৌহিদ। যেখানে তাকে হত্যার শঙ্কার কথা জানান।

আরও পড়ুন  করোনায় মৃত্যুর তালিকায় আরও ৩৩ জন

 

স্বজনদের অভিযোগ, এটি আত্মহত্যা নয়। পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে তৌহিদকে।

 

এঘটনায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা হয়েছে থানায়। ডিআইজি মো. আনোয়ার হোসেন বলছেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

 

বিষয়টি নিয়ে টেলিফোনে কয়েকবার কথা বলার চেষ্টা করা হলেও, পাওয়া যায়নি অভিযুক্ত আরিফকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ