চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা; আদালতে আসামির স্বীকারোক্তি

প্রকাশিত: 5:05 PM, December 29, 2020

চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা; আদালতে আসামির স্বীকারোক্তি

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত বাসের হেলপার মো. রশিদ আহমদ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিব নূর।

এর আগে গতকাল সোমবার ভোরে সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ এলাকা থেকে বাসের ঐ হেলপার মো. রশিদ আহমদকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ শাখা পিবিআই। এই ঘটনায় বাসচালক শহীদসহ আরও এক আসামি এখনো পলাতক রয়েছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় সিলেট ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে সিলেট জ-১১০৭২৩) দিরাই আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকার বাসের ড্রাইভার ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালায়। সম্ভ্রব বাঁচতে একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী।

আরও পড়ুন  ৬ দফা দাবিতে ওসমানী মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

এদিকে, গ্রামবাসী আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি এখন সেখানে চিকিৎসাধীন আছেন। এদিকে, এই ঘটনায় শনিবার রাতে অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ সংবাদ