ছাগলনাইয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত: 9:55 PM, November 14, 2021

ছাগলনাইয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

চট্টগ্রাম ব্যুরো♦ ছাগলনাইয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া থানার মুহুরীগঞ্জ এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) বিকালে মীরসরাইর আরশীনগর থেকে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

 

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুর এলাকার আবুল কাশেম সওদাগরের ছেলে নুর উদ্দিন মুন্না (২৭) ও তার স্ত্রী আকলিমা আক্তার (২২)। ফাজিলপুর হাইওয়ে (মুহুরীগঞ্জ) পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে। ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগঞ্জ) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, নুর উদ্দিন ও আকলিমা মীরসরাইয়ের আরশীনগর ফিউচার পার্ক থেকে বেড়িয়ে বাড়ি ফিরছিলেন। তারা মুহুরীগঞ্জ ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌছলে মোটরসাইকেলের চাকায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগামি একটি ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জনই মারা যায়। ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট- ০৮৪৫) সহ ড্রাইভার ও হেলপারকে আটক করে পুলিশ।

আরও পড়ুন  ফুলবাড়ীতে বাস খাদে নিহত ৩

 

নিহত মুন্নার মামা ও ফেনী প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুই বছর আগে মুন্নার বড় ভাই সুমনও দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ