সিলেট | |
প্রকাশিত: 9:51 PM, May 31, 2020
প্রতিনিধি, ছাতক:
ছাতকে এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বাড়িতে শুভেচ্ছা উপহার হিসাবে মিষ্টি পাঠিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।
রবিবার উপজেলার ১৩১ জন কৃতি শিক্ষার্থীদের বাড়িতে এসব উপহার পাঠানো হয়।
উপহার পেয়ে ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মাহমুদ হোসেন আলেক আবেগাপ্লুত হয়ে জানান, কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করে ইউএনও’র পক্ষ থেকে শুভেচ্ছাসহ উপহার পাওয়ায় সে এবং তার পরিবার গর্ববোধ করছে। এতে সে অনেক অনুপ্রাণিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির জানান, কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য তিনি তার পক্ষ থেকে এই উপহার প্রদানের ব্যবস্থা করেছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি