সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জুন ৫, ২০১৭
স্টাফ রিপোর্টার ::
বিশ্বনাথে অস্ত্র মামলার এক আসামীকে গ্রেফতারে পুলিশ চারিদিকে অভিযান অব্যাহত রেখেছে। গত ৩০ মে ২০১৭ ইং সিলেট জেলা জজ আদালতের সিনিয়র ম্যাজিষ্ট্রেট আলতাফুর রহমান চৌধুরী পলাতক ঐ আসামীকে গ্রেফতারের জন্য গ্রেফতারী পরওয়ানা জারী করেন। পালিয়ে থাকা আসামী বিশ্বনাথের দত্ত গ্রামের ইছাক আলীর ছেলে আহমেদ আলী। মামলার অপর আসামী একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মাহবুব হোসেন কারাগারে আটক রয়েছে। আদালত সূত্রে জানা যায়,২০১৬ ইং সালের ১৫ ডিসেম্বর বিশ্বনাথের কালিগঞ্জ বাজারের একটি দোকান থেকে পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ডি গুলি উদ্ধারের পাশাপাশি আসামী মাহবুব হোসেনকে গ্রেফতার করে। পরে পুলিশ বাদি হয়ে গ্রেফতারকৃত মাহবুব হোসেন ও দোকানের মালিক আহমেদ আলীকে বিবাদী করে অস্ত্র আইনে মামলা দায়ের করে। মামলা নং ১০, তারিখ ১৫/১২/২০১৬ ইং। মামলাটি পরবর্তীতে আদালতে জিআর মামলা ২৩৭/২০১৬ ইং হিসেবে বিচারকার্য শুনানী হয়। শুনানীকালে আসামী আহমেদ আলী পলাতক থাকায় তার বিরুদ্ধে এ গ্রেফতারী পরওয়ানা জারী করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি