ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন খুন

প্রকাশিত: 12:54 PM, November 15, 2023

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন খুন
কিশোরগঞ্জের ভৈরবে আপন ছোটভাইয়ের ছুরিকাঘাতে আমেনা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন।

নিহতের স্বামী নাঈম মিয়া প্রবাসে থাকেন। অভিযুক্ত ছোটভাই মো. কাল্লু মিয়া (৩৫) গাছতলাঘাট এলাকার মো. আব্দুল গফুর মিয়ার ছেলে। তিনি পেশায় ভাঙাড়ি ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের গাছতলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ কাল্লু মিয়াকে রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতার করে।

 

স্থানীয়রা জানান, আমেনা বেগম বাবার বাড়ির সম্পত্তি পাওয়ার পর একই বাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করতেন। স্বামী নাঈম মিয়া প্রবাসে থাকেন। মঙ্গলবার সন্ধ্যায় আপন বড় বোন আমেনা বেগমের সঙ্গে ছোটভাই কাল্লু মিয়ার তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বোনকে মারধর করার পর ধারালো ছুরি দিয়ে চোখ ও শরীরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আমেনা বেগমকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে নরসিংদী এলাকায় পথিমধ্যে তার মৃত্যু হয়।

আরও পড়ুন  নির্বাচন কমিশন গঠন: চূড়ান্ত হয়নি নাম

 

এ ব্যাপারে ভৈরব থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত কাল্লুকে পুলিশ রাতেই গ্রেফতার করেছে। এ ব্যাপারে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ