জামানের পথ ধরে সিলেটে আরো ১১ নেতার পদত্যাগ

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২১

জামানের পথ ধরে সিলেটে আরো ১১ নেতার পদত্যাগ

অ্যাডভোকেট শামসুজ্জামান জামান এর পথ ধরে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি থেকে  পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়কসহ আরও ১১ নেতা।প্রভাতবেলা প্রতিবেদক

নবগঠিত কমিটিকে পদত্যাগকারীরা ভারসাম্যহীন, নেতাকর্মীদের অবমূল্যায়ন, পকেট কমিটি বলে অভিযোগ করেছেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক হওয়া সত্ত্বেও তার মতামত ও পরামর্শ উপেক্ষা করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করায় ১৮ আগস্ট অভিমানে পদত্যাগ করেন  অ্যাডভোকেট শামসুজ্জামান জামান।

শনিবার সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- যুগ্ম আহ্বায়ক এমদাদ বক্স, সদস্য মওদুদুল হক, শহীদুল ইসলাম কাদির, আলতাফ হোসেন বিল্লাল, আমিনুল হক বেলাল ও শাহিদুল ইসলাম চৌধুরী লাহিন। মহানগর কমিটি থেকে পদত্যাগ করেছেন- সদস্য আব্দুর রকিব তুহিন, রুজেল আহমদ চৌধুরী, আব্দুল হান্নান ও আক্তার আহমদ। আরেকজনের নাম জানা যায়নি।

নবগঠিত কমিটির এসব নেতাকর্মীরা শনিবার (২১ আগস্ট) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

আরও পড়ুন  ছাতকের জাউয়ায় নতুন ৫ জনসহ করোনা আক্রান্ত বেড়ে ৬২

পদত্যাগপত্রে নেতাকর্মীরা উল্লেখ করেন, মওদুদুল হক মওদুদ বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন, কিন্তু বর্তমান কমিটিতে তাকে ৩১নং সদস্য করা হয়েছে। দুইবারের সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক আব্দুর রকিব তুহিনকেও ৩৮নং সদস্য পদ দেওয়া হয়। জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলালকে ৪৯নং সদস্য করা হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল ইসলাম কাদিরকে সদস্য, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলালকে কমিটির সর্বশেষ ৬১নং সদস্য করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুজেল আহমদ চৌধুরীকে সদস্য করা। এই কমিটিতে এসব নেতাকর্মীদের সদস্যপদ দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে। তাই নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে দলের কেন্দ্রীয় সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমটির অনুমোদন দেন। উভয় কমিটিতে ৬১ জন করে ১২২ জন স্থান পেয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ