সিলেট | |
প্রকাশিত: 2:58 PM, February 16, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। আজ রবিবার দুপুরে এ ঘোষণা দেওয়া হয়।
অধিনায়ক হিসেবে এ যাত্রায় মমিনুলের কাঁধেই দায়িত্ব চলে এসেছে। এছাড়া এবার নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ ও ইয়াসির আলী।
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২২ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট। ১ মার্চ সিলেটে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে। ৯ ও ১১ মার্চ ঢাকায় দুই টি টুয়েন্টি। সফর শেষে ১২ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে জিম্বাবুয়ের।
পাকিস্তান সফরের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও পেসার রুবেল হোসেন ও আল আমিন । নতুন করে দলে যোগ হয়েছেন মুশফিকুর রহিম । অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। এছাড়া বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিডস্টার তাসকিন আহমেদ যুক্ত হয়েছেন। স্কোয়াডে প্রথমবারের মতো ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী ও ফাস্ট বোলার হাসান মাহমুদ সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড-
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো. মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, নাইম হাসান, ইবাদাত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলি চৌধুরী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি