সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
নিহতরা হলেন— উপজেলার হদ্দেরভিটা গ্রামের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০), উপজেলার নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (২৮), ময়মনসিংহ সদর চুরখাই জামতলী গ্রামের সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮) এবং আরও দুজন অজ্ঞাত রয়েছে।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এসএস ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব ১২-০৫২৩) বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হয়। এতে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল ৮টার দিকে রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশে সাইড নিয়ে যাত্রী তুলতে ছিল। এ সময়ে পেছন থেকে ওভারটেক করে ওঠার সময় রাব্বী-সেতু (ঢাকা মেট্রো-জ ১৪-১০০৪) পরিবহণ দ্রুতগতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৬ জন আহত হন। পরে উপজেলা হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ওসি মোমাইন উদ্দিন জানান, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি