বিবৃতিতে তারা জানান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ক্লাব সদস্য শাহ ইমাদ উদ্দিন নাসিরীকে ক্লাবের কার্যকরী কমিটির সর্বসম্মতিক্রমে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। তিনি আজ থেকে ক্লাবের কোনো পরিচয় বহন করতে পারবেন না। তার সাথে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই।
তাই সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সংক্রান্ত কোনো ব্যাপারে শাহ ইমাদ উদ্দিন নাসিরীর সাথে কেউ কোনো প্রকার ক্লাব সংক্রান্ত যোগাযোগ ও লেনদেন করলে এর দায়-দায়িত্ব দক্ষিণ সুরমা প্রেসক্লাব কর্তৃপক্ষ নিবে না।
এব্যাপারে শাহ ইমাদ উদ্দিন নাসিরীর সাথে যোগাযোগ করলে তিনি প্রভাতবেলাকে জানান, দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ স্বেচ্ছাচারী আচরণের বহি;প্রকাশ ঘটিয়েছেন আমার বিরুদ্ধে বহিস্কারাদেশ প্রদানের মাধ্যমে। অযোগ্য, অদক্ষ ও জ্বি হুজুর মার্কাদের নিয়েই দক্ষিণ সুরমা প্রেসক্লাব। কোন ধরণের ন্যায় নীতির তোয়াক্কা তারা করেন না। নাসিরি বলেন, আমার বিরুদ্ধে বহিস্বিকারাদেশের বিবৃতি শিষ্ঠাচার বহির্ভূত, অগণতান্ত্রিক ও ব্যক্তি ও বাক স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।
প্রসঙ্গত: সম্প্রতি দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচরিতা, স্বজনপ্রীতির অভিযোগ এনে শাহ ইমাদ উদ্দিন নাসিরী দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নামে পৃথক একটি সংগঠনের ঘোষনা দেন।