দিক বদলেছে আম্ফান

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০

দিক বদলেছে আম্ফান

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সুপার সাইক্লোন ‘আম্ফান’ কিছুটা দিক বদলে আঘাত হানতে শুরু করেছে। শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গেও শক্তিশালী ঘূর্ণিঝড়টি আঘাত হানছে। সুন্দরবনের কাছ দিয়ে অতিক্রম করতে পারে এ সুপার সাইক্লোন।

 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ বলেন, ঘূর্ণিঝড়টি কিছুটা দিক পরিবর্তন করলেও এর আঘাত বাংলাদেশের খুলনাসহ ভারতের পশ্চিমবঙ্গে একই সঙ্গে পড়বে।

 

এ দিকে বুধবার (২০ মে) সকাল থেকে ৭ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে এ দুই সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই দুটি বন্দরের আশপাশের অঞ্চলও ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলেও জানায় আবহাওয়া অফিস।

 

আম্ফানের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে ৫ থেকে ১০ ফুটেরও বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে ১৪০ থেকে ১৬০ মিটার বেগে ঝড়ো বাতাসসহ অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা নৌযানগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন  কেয়ারটেকার ব্যবস্থায় নির্বাচন হলেই কেবল আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো|| জামায়াত

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ