সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১
মাঠে ময়দানে ডেস্ক:
সব ধরনের ক্রিকেট কার্যক্রমের ওপর ৮ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাবেক বাংলাদেশ বোলিং কোচ ও জিম্বাবুয়ে অধিনায়ক হিথ স্ট্রিক। দুর্নীতি বিরোধী ৫ টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
আইসিসির এন্টি-করাপশন কোডের পাঁচটি ধারায় অভিযুক্ত হওয়া স্ট্রিক সবকিছু স্বীকার করে নিয়েছেন। সেই স্বীকারোক্তির পর তাকে এমন নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
পাঁচটি ধারা ভঙ্গের মধ্যে রয়েছে ২০১৮ সালে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজ, একই বছরের জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ, আইপিল এবং আফগানিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচের তথ্য বাইরে পাচারের মতো অপরাধ।
আইসিসির দুর্নীতি দমন কমিটিকে জুয়ারির প্রস্তাবের বিষয়ে না জানানো, তদন্ত কাজে অসহযোগিতা, জুয়ারির কাছ থেকে কোনো উপঢৌকন নিয়ে বিনিময়ে তথ্য দেয়াসহ স্ট্রিকের বিরুদ্ধে আরও অনেক অভিযোগের সত্যতা পেয়েছে আইসিসি।
২০১৭ সালের বিপিএল, ২০১৮ সালের পাকিস্তান সুপার লিগ, ২০১৮ সালের আইপিএল এবং এপিএলে জুয়ারির এসব প্রস্তাব পেয়েও গোপন অথবা তাদের সহযোগিতা করেন স্ট্রিক।
খেলোয়াড়ি জীবনে অন্যতম সফল অলরাউন্ডার ছিলেন হিথ স্ট্রিক। দেশের হয়ে ৬৫ টি টেস্ট এবং ১৮৯ টি ওয়ানডে খেলেছেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০০৯ সালের আগস্টে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পান স্ট্রিক। এছাড়াও তিনি জিম্বাবুয়ের তরুণ ফাস্ট বোলারদেরকে প্রশিক্ষণের সাথে জড়িত ছিলেন।
এরপর ২০১৪ সালের মে মাসে নেন বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব। ২০১৬ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও তিনি বোর্ডের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দলের পরামর্শকেরও কাজ করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি