দেশের বিভিন্ন রুটে চলবে দ্রুতগতির বুলেট ট্রেন

প্রকাশিত: 10:53 PM, July 25, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ খুব শীঘ্রই দেশের বিভিন্ন রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

 

আজ বুধবার (২৫ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনে রেলপথ মন্ত্রণালয় নিয়ে আলোচনায় এ কথা বলেন তিনি।

এর পূর্বে জেলা প্রশাসকদের মধ্য থেকে ৭টি লিখিত প্রস্তাব পেশ করা হয় এবং রেলপথ সচিব এগুলোর জবাব দেন।

 

বগুড়ার জেলা প্রশাসক সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর রেললাইন নির্মাণ কাজ দ্রুত শুরু করার অনুরোধ জানান। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ভৈরবে বাইপাশ রেললাইন নির্মাণ ও একই লাইনে সিগনালিং ব্যবস্থার উন্নয়ন, প্লাটফরম ও ট্রেনের দরজা একই বরাবর করার অনুরোধ জানান।

 

ঢাকার জেলা প্রশাসক কমলাপুর-এয়ারপোর্ট রুটে বেশি পরিমাণে কমিউটার ট্রেন চালানোর একটি প্রস্তাব উত্থাপন করেন।

 

রেলপথমন্ত্রী বলেন বলেন, শুধু ঢাকা-চট্টগ্রাম নয়; ভবিষ্যতে ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-পায়রা বন্দর পর্যন্ত এই বুলেট ট্রেন লাইন নির্মাণ করা হবে।

আরও পড়ুন  কলিজার টুকরার লাশের মুখখানা শেষবার দেখতে চাই

 

মন্ত্রী বলেন, বিএনপি সরকার রেল খাতকে ধ্বংস করে গেছে। বর্তমান সরকারই এ রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী ধ্বংসপ্রাপ্ত রেল খাতে গতি এনেছেন। অনেক প্রকল্পের কাজ চলছে। সার দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে’।

 

আলোচনায় বগুড়া জেলা প্রশাসক সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর রুটে রেললাইন নির্মাণ দ্রুত শুরু করার অনুরোধ জানান।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ভৈরবে বাইপাস রেললাইন নির্মাণের দাবি জানান।

 

আলোচনায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ