নদীতে নিখোঁজ পুলিশের লাশ উদ্ধার

প্রকাশিত: 8:12 PM, April 20, 2018

নদীতে নিখোঁজ পুলিশের লাশ উদ্ধার

সংবাদদাতা, মানিকগঞ্জ: মানিকগঞ্জে আসামি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ পুলিশ সদস্য শাহীনুর রহমানের লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুর দোড়টার দিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস বিভাগের ডুবুরীদল তার লাশ উদ্ধার করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর এলাকায় কালীগঙ্গা নদীতে শাহীনুর নিখোঁজ হন।

জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জয়নগর এলাকা থেকে সালাম নামে এক আসামী ধরে থানায় নিয়ে আসছিলেন ওই পুলিশ সদস্য। কিন্তু হঠাৎ আসামি হাত থেকে ছুটে কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেয়। তাকে ধরতে শাহীনুরও নদীতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু আসামী পালিয়ে গেলেও শাহীনুর নিখোঁজ থাকেন।

খবর পেয়ে ফয়ার সার্ভিস বিভাগের ডুবুরীর দল রাত সাড়ে ১০টা থেকে তিনটা পযন্ত উদ্ধার তৎপরতা চলায়। শুক্রবার সকাল সোয়া ৮টা থেকে ডুবুরি দল আবারও উদ্ধার কাজ শুরু করে। দুপুর দেড়টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার হয়।

শাহীনুর রহমান কনস্টেবল হিসাবে মানিকগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। তিনি গাজীপুর জেলার গোহাইল গ্রামের অহিদুর রহমানের ছেলে।

আরও পড়ুন  কালবৈশাখীতে লন্ডভন্ড ঢাকাঃ ৮ জনের প্রাণহানি

সর্বশেষ সংবাদ